২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গবিতে নতুন ক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আফরা, সাধারণ সম্পাদক আকাশ

শেয়ার করুন

সানজিদা খানম ঊর্মি, গবি প্রতিনিধি:

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও শিল্পচর্চার উদ্দেশ্যে গণ বিশ্ববিদ্যালয় কালচারাল ক্লাব (জিবিসিসি) এর আত্মপ্রকাশ হয়েছে। এতে সভাপতি হয়েছে আইন বিভাগের শিক্ষার্থী আফরা রুমালি সুপ্তি এবং সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা পরিষদের সাক্ষর সংবলিত এক বিজ্ঞপ্তিতে ১ বছর মেয়াদি এ কমিটি ঘোষণার তথ্যটি জানানো হয়।

নবগঠিত ৭ সদস্য বিশিষ্ট  কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, অর্থ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক শাওন রহমান, দপ্তর সম্পাদক আফসা রুমালি দিপ্তী, প্রচার সম্পাদক শাম্মী আখতার মিমু। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন পূজা দাস পিংকি।

নব্য সভাপতি আফরা রুমালি সুপ্তি বলেন, ‘গণ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিমনা আগ্রহী শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম হবে জিবিসিসি। বিশ্ববিদ্যালয়ের সকলের অংশগ্রহণে সংস্কৃতি চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার সক্রিয় একটি মঞ্চ তৈরির উদ্দেশ্যেই সকলকে মিলে কাজ করতে হবে। শিক্ষার্থীদের জন্য সুস্থ সংস্কৃতি চর্চার ক্ষেত্র তৈরি এবং অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে সংগঠনটি এতে নতুনের সুযোগও তৈরি হবে।’

শেয়ার করুন