২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটি সদরের পাবলিক হেলথ এলাকায় বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

শেয়ার করুন

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি সদরের পাবলিক হেলথ এলাকার একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে রাঙামাটি ফায়ার স্টেশনের সদস্যরা।

মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে বসতবাড়িটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

নিউটন দাস,সহকারি(ভারপ্রাপ্ত) পরিচালক জানায়, আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অভিযান শুরু করে। ফায়ারফাইটারদের সময়োপযোগী ও দক্ষ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো যায়।জানান, আমরা তদন্ত করে জানতে পারলাম যে শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং ১০ লক্ষ টাকা মতো ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে তিনি।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার ঘটনায় বসতবাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

শেয়ার করুন