বয়স বাড়া একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও শরীর ও ত্বকের সজীবতা ধরে রাখা সম্ভব ‘হেলদি এজিং’ বা সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে। সম্প্রতি ওয়েলনেস ইনফ্লুয়েন্সার জারিনা মানায়েনকোভা জানিয়েছেন, তার বয়স ৩৯ হলেও বায়োলজিক্যাল বয়স মাত্র ২৫, যার পেছনে প্রধান ভূমিকা রেখেছে তার খাদ্যাভ্যাস। পুষ্টিবিদদের মতে, কিছু বিশেষ খাবার শরীরের কোষের ক্ষয় রোধ করে এবং প্রদাহ কমিয়ে দীর্ঘকাল তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, তারুণ্য ধরে রাখার ৪টি গোপন হাতিয়ার হলো—
ওমেগা-৩ সমৃদ্ধ লাল ও ফ্যাটি মাছ, যা ত্বকের ইলাস্টিসিটি বাড়ায়।
দ্বিতীয়ত, রঙিন সবজি (গাজর, মিষ্টি আলু), যা ইউভি রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয়।
তৃতীয়ত, বাদাম, যা শরীরে ওমেগা-৩ ও খনিজ সরবরাহ করে প্রদাহ কমায়।
এবং চতুর্থত, প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার (আচার বা ফার্মেন্টেড খাবার), যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রেখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সঠিক খাবারের পাশাপাশি পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপমুক্ত জীবনযাপন আপনাকে চল্লিশের পরেও পঁচিশের মতো উজ্জ্বল রাখতে সাহায্য করবে।
সিএনআই/২৫