২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিপু হত্যাকাণ্ড: ১২ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর

শেয়ার করুন


ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পোশাক কারখানার কর্মী দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে হত্যা ও মরদেহে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১২ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে পুলিশি রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাত হোসেন প্রত্যেক আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আদালত পুলিশের পরিদর্শক শেখ মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন— পাইওনিয়ার নিট ফ্যাক্টরির ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেন (৩৮), কোয়ালিটি ইনচার্জ মো. মিরাজ হোসেন আকন (৪৬), কর্মচারী মো. তারেক হোসেন (১৯), মো. লিমন সরকার, মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), ভালুকার বাসিন্দা মো. আজমল হাসান সগীর (২৬), মো. শাহিন মিয়া (১৯), ব্রাহ্মণবাড়িয়ার মো. নাজমুল (২১), আশিকুর রহমান (২৫) ও কাইয়ুম (২৫)।

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, দিপুর বাড়িতে শোকের মাতম থামেনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্ত্রী, সন্তান ও মা–বাবাসহ স্বজনরা গভীর শোকে আচ্ছন্ন। বিভিন্ন সংস্থা ও সংগঠন পরিবারের খোঁজখবর নিচ্ছে এবং সহায়তার আশ্বাস দিচ্ছে।

সোমবার সকালে জেলা প্রশাসক সাইফুর রহমান জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে দিপুর বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি দিপুর পরিবারকে নগদ ২৫ হাজার টাকা, শীতবস্ত্র, শুকনো খাবার ও একটি সেলাই মেশিন প্রদান করেন। পাশাপাশি দিপুর স্ত্রীকে চাকরির আশ্বাসও দেন।

হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ময়মনসিংহ নগরী ও তারাকান্দায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এতে দিপু দাসের পরিবারের সদস্যসহ সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা কারখানার মালিকসহ প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন।

পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডের অ্যাডমিন ও কমপ্লায়েন্স বিভাগের সিনিয়র ম্যানেজার উদয় হোসেন জানান, নিহত দিপুর পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা মানবিক সহায়তা দেওয়া হবে এবং কর্মক্ষম সদস্যদের প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করা হবে। পাশাপাশি দিপুর শিশুসন্তানের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ভালুকার জামিরদিয়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ গাছের ডালের সঙ্গে বেঁ

শেয়ার করুন