২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ এনসিপি নেতা, ফাঁস চাঞ্চল্যকর তথ্য

শেয়ার করুন

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় নগরীর সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা, বিদেশি মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বাসাটি ভাড়া নিয়েছিলেন এনজিওকর্মী পরিচয়ে এক নারী, তন্বী।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোতালেব রাতে একটি প্রাইভেটকারে ওই বাসায় প্রবেশ করেন এবং সকালে রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, মাদক ও নারীঘটিত অভ্যন্তরীণ কোন্দল থেকেই গুলির ঘটনা ঘটেছে।

ঘটনার পরপরই এনসিপি নেতার পরিবার দাবি করে, তাকে বাইরে থেকে গুলি করা হয়েছে। তবে খুলনা মেডিকেল কলেজের চিকিৎসকরা জানান, তার মাথায় গুলি ঢোকেনি, বরং গুলিটি চামড়া ভেদ করে গেছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।

পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

উল্লেখ্য, মোতালেব শিকদার এক সময় যুবলীগ কর্মী ছিলেন এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের সাথেও যুক্ত ছিলেন। পরবর্তীতে এনসিপিতে যোগ দিয়ে বিভাগীয় আহ্বায়কের দায়িত্ব পান। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও রয়েছে।
সিএনআই/২৫

শেয়ার করুন