২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার ছয় সংসদীয় আসনে মনোনয়নপত্র নিলেন ১৭ জন

শেয়ার করুন

 

।।শেখ শাহরিয়ার।জেলা প্রতিনিধি (খুলনা)।।

খুলনা জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। খুলনার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আ স ম জামশেদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খুলনা-১ আসনে বিএনপি’র প্রার্থী আমির এজাজ খান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
খুলনা-২ আসনে বিএনপি’র নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি আমান উল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
খুলনা-৩ আসনে বিএনপি’র রকিবুল ইসলাম বকুল, জামায়াতে ইসলামীর অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল আউয়াল এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের শেখ আরমান হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
খুলনা-৪ আসনে বিএনপি’র আজিজুল বারি হেলাল, জামায়াতে ইসলামীর মোঃ কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা ইউনুস আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী আজমল হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং বিএনপি’র মোহাম্মদ আলি আসগার লবি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়া খুলনা-৬ আসনে জামায়াতে ইসলামীর মাওলানা মোঃ আবুল কালাম আজাদ এবং বিএনপি’র এস এম মনিরুল হাসান বাপ্পি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
রিটার্নিং অফিসার জানান, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
সিএনআই/২৫

শেয়ার করুন