
হাত-পায়ের পাতায় ঝিনঝিন ভাব, শিরশিরে অনুভূতি বা চুলকানি অনেক সময় স্নায়ুর দুর্বলতার প্রাথমিক সংকেত হতে পারে। এর জন্য মূল ভূমিকা পালন করে বিভিন্ন ভিটামিন।
ভিটামিন বি কমপ্লেক্স:
বিঃবিশেষ করে বি১ (থায়ামিন), বি৬ (পাইরিডক্সিন) ও বি৯ (ফোলেট) এর অভাব স্নায়ুকে দুর্বল করে। হাতে-পায়ে ঝিনঝিন বা অবশ ভাব দেখা দেয়।
উৎস: দুধ, ডিম, মাছ, সবুজ শাকসবজি, ডাল, বাদাম।
ভিটামিন বি১২:
এর ঘাটতি হলে তালু-পায়ে ‘পিঁপড়ার হাঁটার’ মতো অনুভূতি, হাত-পা অবশ লাগে। সমস্যা দীর্ঘস্থায়ী হলে স্নায়ু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
উৎস: দুধ, ডিম, মাংস, লিভার, মাছ। শাকাহারীদের জন্য সাপ্লিমেন্ট প্রয়োজন হতে পারে।
ভিটামিন ডি:
শুধু হাড় নয়, স্নায়ুর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভাবে তালুতে চুলকানি, অস্বস্তি, ঝিনঝিনি অনুভূতি হতে পারে।
উৎস: সকাল বেলার রোদ, ডিমের কুসুম, চর্বিযুক্ত মাছ। সপ্তাহে ৩-৪ দিন ১৫-২০ মিনিট রোদে থাকাও সহায়ক।
অন্যান্য কারণ:
-
ডায়াবেটিস: রক্তে শর্করার ভারসাম্য বিঘ্নিত হলে স্নায়ুতে সমস্যা।
-
অটোইমিউন ডিজঅর্ডার: ইমিউন সিস্টেম নিজের স্নায়ুতে ক্ষতি করতে পারে।
-
অনিয়মিত খাবার ও ঘুম: স্নায়ুর স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হয়।
পরামর্শ:
যদি ঝিনঝিন, চুলকানি বা অবশ ভাব প্রায়ই হয় বা দীর্ঘদিন থাকে, দেরি না করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। হাত বা পায়ের পাতায় এই ছোট উপসর্গগুলো অবহেলা করলে বড় সমস্যায় রূপ নিতে পারে। স্নায়ু আপনার শরীরের সঙ্গে বার্তা পাঠাচ্ছে—তাদের মনোযোগ দিন।
সেচেতনা আজ আপনাকে ভবিষ্যতের বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।
সিএনআই/২৫