
শান্তি চুক্তি ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২ ডিসেম্বর) কলেজ দুটির শিক্ষার্থীরা একই বাসে করে যাচ্ছিল। ওই সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং পরবর্তীতে এটি হাতাহাতিতে রূপ নেয়। এরপর আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিলে ঢাকা কলেজ সংলগ্ন উত্তরা ব্যাংকের সামনে উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে এবং সবাইকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফেরত পাঠায়।
সিএনআই/২৫