২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এভারকেয়ারের পাশে হেলিকপ্টার পরীক্ষামূলক উড্ডয়ন

শেয়ার করুন

বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা প্রটোকলের আওতায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।

বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং অনুরোধ করেছে, এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকা যাক।

এর আগে, গত ২৩ নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসার সময় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তার অবস্থা কিছুটা সংকটময় হয়। ২৭ নভেম্বর থেকে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি ও বিদেশি চিকিৎসকরা একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা পরিচালনা করছেন।

হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূল ফটকের সামনে ব্যারিকেড বসানো হয়েছে এবং পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। শুধুমাত্র সংশ্লিষ্ট লোকজনকে হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করা হয়। আইন অনুযায়ী, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা এসএসএফ-এর দায়িত্ব। এসএসএফ তাদের দৈহিক নিরাপত্তার বিঘ্ন ঘটাতে পারে এমন কোনো ব্যক্তিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এতে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, গুরুতর পরিস্থিতিতে ক্ষতিকর ব্যক্তিকে গুলি করার বা প্রাণঘাতী ব্যবস্থা গ্রহণের অধিকারও আইনে সংজ্ঞায়িত।

সিএনআই/২৫

শেয়ার করুন