২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় কাপড় পড়ায় কিছু সময় মেট্রো চলাচল বন্ধ

শেয়ার করুন

ঢাকা মেট্রোরেলের চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল, কারণ তারে কাপড় পড়ে যায়।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর জনসংযোগ বিভাগ জানায়, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যে ওভারহেড ক্যাটেনারি কেবলের ওপর কাপড় পড়েছিল।

কাপড় অপসারণের জন্য দুপুর ১২:২২ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরে ১২:৩৭ মিনিটে কাপড় অপসারণ সম্পন্ন হয় এবং ১২:৪২ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

ডিএমটিসিএল যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

সিএনআই/২৫

শেয়ার করুন