২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত পাঁচজন

শেয়ার করুন

-ফরিদপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে ফরিদপুর সদরের মল্লিকপুরে করিমপুর জোড়া সেতুর কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তবে তাঁরা সবাই পুরুষ বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সুভাষচন্দ্র বাড়ই জানান, ঢাকা থেকে ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে সাতক্ষীরা থেকে আমতলীগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের সবার বয়স ১৮ বছরের ওপর বলে জানিয়েছেন করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী। তিনি বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে।-

শেয়ার করুন