২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬ সালে রমজান শুরু ১৯ ফেব্রুয়ারি, ঈদ ২০ মার্চ

শেয়ার করুন

রমজান মুসলিম জীবনের সবচেয়ে পবিত্র সময়, যা আসে ইবাদত, আত্মসংযম এবং আনন্দের সঙ্গে। নতুন বছর শুরু না হলেও মুসলিমরা আগ্রহী থাকেন জানতে, ২০২৬ সালে রোজা কবে শুরু হবে এবং ঈদুল ফিতর কখন হবে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি। মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি দেখা গেলেও সূর্যাস্তের মাত্র ১ মিনিট পর চাঁদ অস্ত হয়ে যাবে, তাই খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। তাই রমজান শুরু হবে পরের দিন ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

তার ভাষ্য অনুযায়ী, ২০ মার্চ (শুক্রবার) হবে শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতর।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি-টু-গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের রমজান ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি মধ্যে শুরু হতে পারে, যেখানে বাংলাদেশে প্রথম রোজা হবে সম্ভবত ২০ ফেব্রুয়ারি, এবং ঈদুল ফিতর হবে ২১ মার্চ।

যদি আজকের দিন ধরি ১৯ নভেম্বর, তাহলে রোজা শুরু হতে বাংলাদেশে ৯১–৯২ দিন বাকি।

আবহাওয়াবিদদের মতে, ২০২৬ সালের রমজান শীতের শেষভাগ ও বসন্তের শুরুতে পড়ায়, ভোরে সেহরি ও রাতে তারাবির সময় শীত আরও বেশি অনুভূত হতে পারে।

সিএনআই/২৫

শেয়ার করুন