
কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বিভিন্ন সৃষ্টির নামে শপথ করে মানুষের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। কিছু আয়াতে একবার, দুবার বা তিনবার শপথ থাকলেও, সুরা শামসে আল্লাহ সাতটি সৃষ্টির নামে একসাথে শপথ করেছেন এবং তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছেন।
সাতটি শপথের বিষয় হলো:
১. সূর্য ও তার কিরণ
২. চাঁদ, যখন সূর্যের পরে আবির্ভূত হয়
৩. দিন, যখন সূর্য প্রকাশ করে
৪. রাত, যখন সূর্যকে আচ্ছাদিত করে
৫. আসমান এবং যিনি তা নির্মাণ করেছেন
৬. জমিন এবং যিনি তা বিস্তৃত করেছেন
৭. নফস (মানুষ) এবং যিনি তাকে সুবিন্যস্ত করেছেন
শপথের পরে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, যে ব্যক্তি আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে সংশোধন করতে সক্ষম, সে সফল; আর যে ব্যক্তি নিজেকে কলুষিত রেখে জীবন যাপন করে, সে ব্যর্থ। অর্থাৎ, আল্লাহর কাছে আত্মসংশোধনই মানুষের জীবনে সর্বোচ্চ গুরুত্বপুর্ণ।
এই আয়াতের শিক্ষা অনুযায়ী, নিজেকে উন্নত ও খাঁটি মানুষে রূপান্তরিত করাই সত্যিকারের সফলতার মাপকাঠি। আল্লাহ আমাদের সকলকে আত্মসংশোধনের তাওফিক দান করুন। আমিন।
সিএনআই/২৫