
পটিয়া প্রতিনিধি :
দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন পটিয়ার দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের সহযোদ্ধাগণ। “দুর্নীতির বিরুদ্ধে একসাথে…”— এই স্লোগানকে সামনে রেখে আজ ১৭ নভেম্বর ২০২৫, সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়ার উদ্যোগে নাহার পার্ক ও রিসোর্টে স্থানীয় পর্যায়ের দুর্নীতিবিরোধী আন্দোলন নিয়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক পটিয়ার সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি ও সাংবাদিক আবদুর রাজ্জাক। শুরুতে সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। স্বাগত বক্তব্য দেন সনাকের সহ-সভাপতি শীলা দাশ। এসময় সনাক পটিয়ার বার্ষিক কার্যক্রম উপস্থাপন করেন এরিয়া কো-অর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলম।
সভায় বক্তব্য রাখেন—
মোহাম্মদ সোলায়মান, নির্বাহী পরিচালক, তাড়না ট্রাস্ট
মোহাম্মদ শাহ আলম খোকন, প্রধান নির্বাহী, সেবা এনভায়রনমেন্ট
সনাক সদস্য নিত্যময় চৌধুরী, নিলুফার জাহান কুমু, রূপস মুৎসুদ্দী, গৌতম চৌধুরী, দেবাশীষ বড়ুয়া সাজু এবং অ্যাডভোকেট রাহুল মজুমদার।
উপস্থিত সদস্যরা পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে স্থানীয় দুর্নীতিবিরোধী আন্দোলনে মুখোমুখি সমস্যা চিহ্নিত করে তা উপস্থাপন করেন। উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন সনাকের সাবেক সভাপতি এস.এম.একে জাহাঙ্গীর। এ অংশে সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা নানা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান দুর্নীতিবিরোধী আন্দোলনের ভবিষ্যৎ করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
শেষে সনাক পটিয়ার সাবেক সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র উপস্থিত সদস্যদের নিয়ে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে মোট ১২২ জন সনাক, ইয়েস ও এসিজি সদস্য উপস্থিত ছিলেন।
সিএনআই/২৫