
জুলাই গণঅভ্যুত্থানের পর নিয়োগ পাওয়া হাইকোর্ট বিভাগের ২৩ অতিরিক্ত বিচারপতির মধ্যে ২২ জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১২ নভেম্বর) দুপুর দেড়টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়াবেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তবে স্থায়ী করা বিচারপতিদের তালিকায় বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নাম নেই। প্রজ্ঞাপনে তার বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি।
স্থায়ী নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন—
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন এবং শিকদার মাহমুদুর রাজী।
গত বছরের ৮ অক্টোবর এ ২৩ জনকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপন অনুযায়ী, তাদের মেয়াদ ছিল শপথের দিন থেকে দুই বছর। তবে এক বছরের মাথায় ২২ জনকে স্থায়ী নিয়োগের মাধ্যমে বিচারপতি হিসেবে তাদের মেয়াদ এখন অনির্দিষ্টকালীন হলো।
সিএনআই/২৫