৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ের নতুন ডিসি দুদকের সাবেক পরিচালক সায়েমুজ্জামান

শেয়ার করুন

পঞ্চগড় জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলোচিত সাবেক পরিচালক কাজী মো. সায়েমুজ্জামান। রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ নিয়োগের ঘোষণা দেয়।

বর্তমান জেলা প্রশাসক মো. সাবেত আলী-কে বদলি করে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে দেশের আরও ২৯টি জেলার ডিসি পদে নতুন নিয়োগ বা পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব জেলার মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুরসহ আরও কয়েকটি জেলা।


কাজী সায়েমুজ্জামান দুর্নীতি দমন কমিশনের পরিচালক থাকাকালে বেশ কিছু আলোচিত অভিযান পরিচালনা করে খবরের শিরোনাম হন। তার নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের গোপন ভল্টে অভিযান চালিয়ে কর্মকর্তাদের অবৈধ ভল্ট ব্যবহারের তথ্য প্রকাশ পায়।

এই অভিযান প্রকাশ্যে আসার পর বাংলাদেশ ব্যাংক তার কার্যক্রমে আপত্তি জানিয়ে দুদকে চিঠি পাঠায়। পরবর্তীতে তাকে প্রথমে সংশ্লিষ্ট অনুসন্ধান থেকে সরিয়ে পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করা হয়।

দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার তাকে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ — পঞ্চগড়ের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

সিএনআই/২৫

শেয়ার করুন