২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাইয়ে আগুনে পুড়ল দোকান অটোরিকশা ক্ষয়ক্ষতি অর্ধকোটি টাকা

শেয়ার করুন

-রাঙামাটির কাপ্তাই উপজেলায় আগুনে ৮টি দোকান এবং একটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার বরইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে বরইছড়িতে অবস্থিত খাবারের দোকান লুমিনাস জোনে আগুন লাগে।

এরপর আগুন চারদিক ছড়িয়ে পড়লে পাশে থাকা অটোরিকশা এবং অন্যান্য দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনসহ স্থানীয় প্রশাসন।

তিনি বলেন, আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করছি।

পরে ব্যবস্থা নেওয়া হবে।-

শেয়ার করুন