২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি ও সূর্যের সাথে স্মৃতিচারণ

শেয়ার করুন

কদিন টানা বৃষ্টির পর একটু সামলে উঠেছিলো সূর্য! কিন্তু আজ আবার ফের যেই সেই!

সকাল হতেই নিঃসঙ্গ আকাশে দাপিয়ে বেড়াচ্ছে মেঘ! শেষ বিকেলে পারিপার্শ্বিক নির্জনতাকে সঙ্গে নিয়ে নামলো বৃষ্টি! যেনো শঙ্খের মতো সাদা ঐ বৈধব্যলোক হতে মিয়া তানসেনের রুদ্র বীণায় তোলা পূরবী রাগে সুরালোকের যাত্রার আয়োজন!

হিজলের ফুল বেয়ে নেমে আসা অকুল ধারা জল, চুলের সিঁথির মতো কেটে যাওয়া সোজা কাদাময় রাস্তা, চারপাশ জুড়ে ছাতিমের মাতাল করা ঘ্রাণ, বাতাসে অলৌকিক প্রেম, শিহরিত মুখ, অগোছালো বসন আর মুহূর্তকে উদযাপন করার মত অবর্ণনীয় সজল অনুরাগ!

 

অত:পর পৃথিবীর নেশায় বুঁদ হওয়ার সমস্ত রহস্য জেনে, কাইতনে কড়ি বেঁধে হিম ধরা বাঁ হাতে বাহুভূষণ জড়িয়েও তোমার মনের অস্তিত্ব হারিয়ে ফেললাম যেনো…

 

লেখাঃ সালমা চৌধুরী

শেয়ার করুন