২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজার ছুটি এক দিন বাড়িয়ে: আজই প্রজ্ঞাপন জারি মাহফুজ আলম

শেয়ার করুন

-শারদীয় দুর্গাপূজার ছুটি এক দিন বাড়িয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

তিনি বলেন, সরকার বৃহস্পতিবার (১০ অক্টোবর) ছুটি ঘোষণা করে আজকের মধ্যে একটি প্রজ্ঞাপন হয়ত জারি করবে। এর মধ্যে দিয়ে পূজার ছুটি এক দিন বাড়ানো হবে।

 

আজ মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের মাহফুজ আলম এই কথা জানান।তিনি বলেন, অনেকদিন ধরে সনাতন ধর্মাবলম্বীদের দাবি ছিল দুর্গাপূজার ছুটি বাড়ানোর জন্য। তারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদযাপন করেন। এবার দুর্গাপূজার দশমীর আগে শুক্র-শনিবার পড়েছে। তাই আমরা চিন্তা করেছি, এবার একদিন ছুটি বাড়িয়ে দেবো। যাতে তারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য।-

শেয়ার করুন