৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকের উপর হামলা ও ভাঙচুর ছাত্রদলের নোসক প্রতিনিধি : সুমাইয়া আক্তার নোয়াখালী সরকারি কলেজে ছাত্রদল নেতাদের নেতৃত্বে কয়েকজন শিক্ষকের উপর হামলা, শারীরিক হেনস্তা, হত্যার হুমকি ও অধ্যক্ষের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৯ এপ্রিল-২০২৬) দুপুরে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের নেতৃত্বে কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ সভাপতি আক্তারুজ্জামান বিশাল, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান সহ আরো কয়েকজন সংগঠিত ভাবে এ হামলায় চালায় বলে ভুক্তভোগী শিক্ষক ও কলেজ প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কলেজ প্রশাসন ও ভুক্তভোগী শিক্ষকরা জানায়, আজ দুপুরে কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন তার অফিসিয়াল কিছু কাগজপত্র নিতে সস্ত্রীক কলেজে আসেন। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েল সহ কয়েকজন শিক্ষক একসাথে দুপুরের খাবার খেতে বসলে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ সহ ছাত্রদল নেতারা অধ্যক্ষের কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং খাবার টেবিলে এসে শিক্ষকদেরকে গালিগালাজ ও হুমকিধামকি দিতে থাকে এবং বলে যে কেউ যাতে এখানে আর এক লোকমা খাবারও গ্রহণ না করে। এসময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুনশাদুর রহমানের উপর শারীরিক ভাবে হামলা করা হয় এবং হামলাকারী উনার শার্ট ধরে টেনেহিঁচড়ে শার্টের সব বোতাম গুলো ছিঁড়ে নেয়। এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন কে তারা হুমকি দিয়ে বলেন, আপনি আমাদের এলাকায় থাকেন আমাদের পোলাপানকে বললে ১০ মিনিটের মধ্যে মেরে ড্রেনে পালায় দিবে। ঘটনার পরপরই কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে জরুরি সভা ডাকে কলেজ শিক্ষক পরিষদ। সভায় হামলাকারী ছাত্রদল নেতাদের ছাত্রত্ব বাতিল, কেন্দ্রীয় ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের কাছে অভিযোগ দায়ের, হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করা এবং এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। কলেজ প্রশাসন নিরাপত্তা চাইলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনায় প্রথম বিভাগীয় মাশরুম মেলা শুরু, পুষ্টি ও স্বাবলম্বিতার নতুন সম্ভাবনা

রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী

দেশে কোরআনের আইন প্রতিষ্ঠার আহ্বান জামায়াত এমপির

কোকা কোলা বর্জন শুরু করেছে ইউরোপের এক দেশ

শেয়ার করুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনের জেরে বিশ্বের বিভিন্ন দেশে কোকা কোলা বর্জনের যে ঢেউ উঠেছে, তা এবার আছড়ে পড়েছে ইউরোপের দেশ ডেনমার্কেও। মার্কিন এই বিখ্যাত ব্র্যান্ডের বিক্রি কমে যাচ্ছে দেশটিতে। বিষয়টি নিশ্চিত করেছে কোকা কোলার ডেনমার্কের বাজারজাতকারী প্রতিষ্ঠান কার্লসবার্গ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, কার্লসবার্গের প্রধান নির্বাহী জ্যাকব অ্যারাপ-অ্যান্ডারসেন জানিয়েছেন, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন। এতে স্থানীয় প্রতিদ্বন্দ্বীরা বাজারে জায়গা করে নিচ্ছে এবং কোকা-কোলার বিক্রিতে ধস নেমেছে।

কার্লসবার্গ কেবল কোকা কোলাই নয়, টুবোর্গ ও ক্রোনেনবার্গ বিয়ারের মতো অন্যান্য পানীয়ও বাজারজাত করে। প্রতিষ্ঠানটি বলেছে, ডেনমার্কে কোকের বিক্রি ‘সামান্য কমেছে’। তবে সিইও অ্যারাপ-অ্যান্ডারসেন মনে করেন, মার্কিন ব্র্যান্ডের প্রতি একটি ‘বর্জন প্রবণতা’ দেখা যাচ্ছে।

রয়টার্স জানিয়েছে, কেবল কোকা কোলা নয়, টেসলা গাড়ি, মার্কিন হুইস্কি এবং এমনকি যুক্তরাষ্ট্রে ভ্রমণ পরিকল্পনাও বাতিল করছেন অনেক ইউরোপীয় ভোক্তা। এর পেছনে রয়েছে মার্কিন নীতির বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া। এমনকি ডোনাল্ড ট্রাম্পের ‘গ্রিনল্যান্ড দখলের’ মত বিতর্কিত মন্তব্যও এই বর্জনের পেছনে প্রভাব ফেলেছে বলে মনে করা হয়।

এই প্রসঙ্গে কোকা কোলা কোনো মন্তব্য না করলেও প্রতিষ্ঠানটির বৈশ্বিক প্রধান জেমস কুইন্সি বলেছেন, তারা বর্জনের প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ডেনমার্কে কোকা কোলার বিকল্প হিসেবে ‘জলি কোলা’ নামের একটি স্থানীয় ব্র্যান্ড ক্রেতাদের আকর্ষণ করছে। যদিও কার্লসবার্গ জানায়, তারা কোক ও পেপসির বোতলজাতকরণ ডেনমার্কেই করে, ডেনিশ শ্রমিকদের দিয়ে। ফলে তারা এসব পণ্যকে অনেকটাই ‘স্থানীয় ব্র্যান্ড’ হিসেবেই দেখেন।

কার্লসবার্গ সিইও বলেন, ‘আমরা কোক বর্জনের পক্ষে বা বিপক্ষে নই। তবে মানুষের সিদ্ধান্তকে সম্মান করি।’

বিশ্বব্যাপী কোকা কোলার বিক্রিতে বড় ধরনের প্রভাব পড়ছে। এর আগে পাকিস্তান, মিসরসহ বিভিন্ন মুসলিম দেশে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়ে এই ব্র্যান্ডটি বর্জন করা হয়। এখন সেই ঢেউ ছড়িয়ে পড়েছে ইউরোপের ভোক্তাদের মধ্যেও।