৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকের উপর হামলা ও ভাঙচুর ছাত্রদলের নোসক প্রতিনিধি : সুমাইয়া আক্তার নোয়াখালী সরকারি কলেজে ছাত্রদল নেতাদের নেতৃত্বে কয়েকজন শিক্ষকের উপর হামলা, শারীরিক হেনস্তা, হত্যার হুমকি ও অধ্যক্ষের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৯ এপ্রিল-২০২৬) দুপুরে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের নেতৃত্বে কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ সভাপতি আক্তারুজ্জামান বিশাল, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান সহ আরো কয়েকজন সংগঠিত ভাবে এ হামলায় চালায় বলে ভুক্তভোগী শিক্ষক ও কলেজ প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কলেজ প্রশাসন ও ভুক্তভোগী শিক্ষকরা জানায়, আজ দুপুরে কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন তার অফিসিয়াল কিছু কাগজপত্র নিতে সস্ত্রীক কলেজে আসেন। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েল সহ কয়েকজন শিক্ষক একসাথে দুপুরের খাবার খেতে বসলে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ সহ ছাত্রদল নেতারা অধ্যক্ষের কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং খাবার টেবিলে এসে শিক্ষকদেরকে গালিগালাজ ও হুমকিধামকি দিতে থাকে এবং বলে যে কেউ যাতে এখানে আর এক লোকমা খাবারও গ্রহণ না করে। এসময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুনশাদুর রহমানের উপর শারীরিক ভাবে হামলা করা হয় এবং হামলাকারী উনার শার্ট ধরে টেনেহিঁচড়ে শার্টের সব বোতাম গুলো ছিঁড়ে নেয়। এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন কে তারা হুমকি দিয়ে বলেন, আপনি আমাদের এলাকায় থাকেন আমাদের পোলাপানকে বললে ১০ মিনিটের মধ্যে মেরে ড্রেনে পালায় দিবে। ঘটনার পরপরই কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে জরুরি সভা ডাকে কলেজ শিক্ষক পরিষদ। সভায় হামলাকারী ছাত্রদল নেতাদের ছাত্রত্ব বাতিল, কেন্দ্রীয় ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের কাছে অভিযোগ দায়ের, হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করা এবং এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। কলেজ প্রশাসন নিরাপত্তা চাইলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনায় প্রথম বিভাগীয় মাশরুম মেলা শুরু, পুষ্টি ও স্বাবলম্বিতার নতুন সম্ভাবনা

রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী

দেশে কোরআনের আইন প্রতিষ্ঠার আহ্বান জামায়াত এমপির

ভারতকে নিয়ে শহীদ আফ্রিদির বিস্ফোরক মন্তব্য

শেয়ার করুন

পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ফের ভারতের বিরুদ্ধে কড়া মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। স্থানীয় গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি ভারতের সরকার ও সেনাবাহিনীর সমালোচনা করে বলেন, ‘ভারত নিজের জনগণকে হত্যা করে, তারপর পাকিস্তানের ওপর দোষ চাপায়।’

গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরের জনপ্রিয় পর্যটন স্থান বৈসরানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘পেহেলগামে এক ঘণ্টা ধরে মানুষ হত্যা চলছিল, অথচ ৮ লাখ ভারতীয় সেনার কেউই ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে যখন গেল, তখন দোষ চাপাল পাকিস্তানের ওপর।’

আফ্রিদি আরো বলেন, ‘কোনো দেশ বা ধর্ম সন্ত্রাসবাদকে সমর্থন করে না। ইসলাম কেবল শান্তির শিক্ষা দেয় এবং পাকিস্তান কখনোই এ ধরনের কাজকে সমর্থন করে না। বরং আমরা সবসময় ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছি।’

ভারতের মিডিয়ার ভূমিকা নিয়েও আফ্রিদি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘হামলার এক ঘণ্টার মধ্যেই তাদের মিডিয়া যেন পুরো বলিউড সিনেমা বানিয়ে ফেলল। খোদার জন্য, সবকিছু বলিউড বানাবেন না। আমি বিস্মিত হয়েছিলাম, বরং উপভোগ করছিলাম তারা যেভাবে কথাবার্তা বলছিল।’

এছাড়াও, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভারত সফর নিয়ে নানা হুমকির মুখোমুখি হওয়ার কথা স্মরণ করেন আফ্রিদি। ‘আমি তখন পাকিস্তান দলের অধিনায়ক ছিলাম। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত জানতাম না ভারত সফরে যেতে পারবো কিনা।’

স্পোর্টস ডিপ্লোমেসির প্রসঙ্গ টেনে আফ্রিদি বলেন, ‘তারা আমাদের দেশে কাবাডি দল পাঠাতে পারে, কিন্তু ক্রিকেট দল পাঠাতে পারে না। যদি বন্ধই করতে চান, তাহলে সব বন্ধ করুন, নয়তো খেলাধুলার মাধ্যমে সম্পর্ক রাখুন।’

পেহেলগাম হামলার প্রেক্ষিতে এমন মন্তব্যে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।