৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকের উপর হামলা ও ভাঙচুর ছাত্রদলের নোসক প্রতিনিধি : সুমাইয়া আক্তার নোয়াখালী সরকারি কলেজে ছাত্রদল নেতাদের নেতৃত্বে কয়েকজন শিক্ষকের উপর হামলা, শারীরিক হেনস্তা, হত্যার হুমকি ও অধ্যক্ষের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৯ এপ্রিল-২০২৬) দুপুরে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের নেতৃত্বে কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ সভাপতি আক্তারুজ্জামান বিশাল, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান সহ আরো কয়েকজন সংগঠিত ভাবে এ হামলায় চালায় বলে ভুক্তভোগী শিক্ষক ও কলেজ প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কলেজ প্রশাসন ও ভুক্তভোগী শিক্ষকরা জানায়, আজ দুপুরে কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন তার অফিসিয়াল কিছু কাগজপত্র নিতে সস্ত্রীক কলেজে আসেন। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েল সহ কয়েকজন শিক্ষক একসাথে দুপুরের খাবার খেতে বসলে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ সহ ছাত্রদল নেতারা অধ্যক্ষের কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং খাবার টেবিলে এসে শিক্ষকদেরকে গালিগালাজ ও হুমকিধামকি দিতে থাকে এবং বলে যে কেউ যাতে এখানে আর এক লোকমা খাবারও গ্রহণ না করে। এসময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুনশাদুর রহমানের উপর শারীরিক ভাবে হামলা করা হয় এবং হামলাকারী উনার শার্ট ধরে টেনেহিঁচড়ে শার্টের সব বোতাম গুলো ছিঁড়ে নেয়। এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন কে তারা হুমকি দিয়ে বলেন, আপনি আমাদের এলাকায় থাকেন আমাদের পোলাপানকে বললে ১০ মিনিটের মধ্যে মেরে ড্রেনে পালায় দিবে। ঘটনার পরপরই কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে জরুরি সভা ডাকে কলেজ শিক্ষক পরিষদ। সভায় হামলাকারী ছাত্রদল নেতাদের ছাত্রত্ব বাতিল, কেন্দ্রীয় ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের কাছে অভিযোগ দায়ের, হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করা এবং এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। কলেজ প্রশাসন নিরাপত্তা চাইলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনায় প্রথম বিভাগীয় মাশরুম মেলা শুরু, পুষ্টি ও স্বাবলম্বিতার নতুন সম্ভাবনা

রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী

দেশে কোরআনের আইন প্রতিষ্ঠার আহ্বান জামায়াত এমপির

কানাডায় উৎসবে গাড়িচাপা, নিহত ৯

শেয়ার করুন
কানাডার ভ্যানকুভারে ফিলিপিনো সম্প্রদায়ের এক স্ট্রিট ফেস্টিভ্যালে গাড়ির চাপায় নয়জন নিহত হয়েচেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।
শনিবার (২৬ এপ্রিল) রাতে উৎসবের ভিড়েরে মধ্যে একটি কালো রঙের এসইউভি ঢুকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
জানা যায়, স্থানীয় সময় রাত ৮টার কিছু পরে ইস্ট ৪১তম অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটের কাছে এ ঘটনা ঘটে। তখন ‘লাপু লাপু ডে ব্লক পার্টি’ অনুষ্ঠান শেষের পথে ছিল প্রায়। এই উৎসবে দিনভর প্রায় এক লাখ মানুষ সমবেত হয়েছিল।
ভ্যানকুভারের অন্তর্বর্তী পুলিশ প্রধান স্টিভ রাই জানিয়েছেন, এই ঘটনায় ভ্যানকুভারের ৩০ বছর বয়সী এক বাসিন্দাকে আটক করা হয়েছে।
ঘটনার পর ভ্যানকুভার কোস্টাল হেলথ ‘কোড অরেঞ্জ’ ঘোষণা করেছে। স্থানীয়োবে এই শব্দযুগল একটি বড় ধরনের দুর্ঘটনা বা বিপর্যয় বোঝাতে ব্যবহৃত হয়। যদিও শনিবার রাত পর্যন্ত আহত ও নিহতের নির্দিষ্ট সংখ্যা তারা নিশ্চিত করতে পারেনি। তবে রোববার ভোরে ভ্যানকুভার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন এবং মাটিতে পড়ে থাকা কয়েকজনকে উদ্ধার করার চেষ্টা চলছে।
ভ্যানকুভার পুলিশ বিভাগের মেজর ক্রাইম শাখা এই ঘটনার তদন্ত করছে। তারা জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি সন্ত্রাসী হামলা ছিল না।
‘লাপু লাপু ডে’ ফিলিপাইনের ১৬শ শতকের এক আদিবাসী প্রতিরোধ যোদ্ধার নামে আয়োজিত, যিনি স্প্যানিশ ঔপনিবেশিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
কানাডার পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিকস কানাডা জানিয়েছে, ব্রিটিশ কলাম্বিয়ায় দক্ষিণ এশীয় এবং চীনাদের পর ফিলিপিনোরা হলো তৃতীয় বৃহত্তম সম্প্রদায়। সেখানে ১ লাখ ৭৪ হাজারের বেশি ফিলিপিনো বসবাস করেন, যা প্রদেশটির মোট জনসংখ্যার প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।