৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকের উপর হামলা ও ভাঙচুর ছাত্রদলের নোসক প্রতিনিধি : সুমাইয়া আক্তার নোয়াখালী সরকারি কলেজে ছাত্রদল নেতাদের নেতৃত্বে কয়েকজন শিক্ষকের উপর হামলা, শারীরিক হেনস্তা, হত্যার হুমকি ও অধ্যক্ষের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৯ এপ্রিল-২০২৬) দুপুরে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের নেতৃত্বে কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ সভাপতি আক্তারুজ্জামান বিশাল, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান সহ আরো কয়েকজন সংগঠিত ভাবে এ হামলায় চালায় বলে ভুক্তভোগী শিক্ষক ও কলেজ প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কলেজ প্রশাসন ও ভুক্তভোগী শিক্ষকরা জানায়, আজ দুপুরে কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন তার অফিসিয়াল কিছু কাগজপত্র নিতে সস্ত্রীক কলেজে আসেন। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েল সহ কয়েকজন শিক্ষক একসাথে দুপুরের খাবার খেতে বসলে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ সহ ছাত্রদল নেতারা অধ্যক্ষের কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং খাবার টেবিলে এসে শিক্ষকদেরকে গালিগালাজ ও হুমকিধামকি দিতে থাকে এবং বলে যে কেউ যাতে এখানে আর এক লোকমা খাবারও গ্রহণ না করে। এসময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুনশাদুর রহমানের উপর শারীরিক ভাবে হামলা করা হয় এবং হামলাকারী উনার শার্ট ধরে টেনেহিঁচড়ে শার্টের সব বোতাম গুলো ছিঁড়ে নেয়। এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন কে তারা হুমকি দিয়ে বলেন, আপনি আমাদের এলাকায় থাকেন আমাদের পোলাপানকে বললে ১০ মিনিটের মধ্যে মেরে ড্রেনে পালায় দিবে। ঘটনার পরপরই কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে জরুরি সভা ডাকে কলেজ শিক্ষক পরিষদ। সভায় হামলাকারী ছাত্রদল নেতাদের ছাত্রত্ব বাতিল, কেন্দ্রীয় ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের কাছে অভিযোগ দায়ের, হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করা এবং এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। কলেজ প্রশাসন নিরাপত্তা চাইলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনায় প্রথম বিভাগীয় মাশরুম মেলা শুরু, পুষ্টি ও স্বাবলম্বিতার নতুন সম্ভাবনা

রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী

দেশে কোরআনের আইন প্রতিষ্ঠার আহ্বান জামায়াত এমপির

রাবিতে বিশ্ব ডিএনএ দিবস পালিত

শেয়ার করুন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগ এক আনন্দঘন পরিবেশে বিশ্ব ডিএনএ দিবস পালন করেছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিভাগের উদ্যোগে জাঁকজমকপূর্নভাবে উক্ত দিবসটি উদযাপন করা হয়েছে।

এদিনের কার্যক্রম শুরু হয় র‍্যালি দিয়ে, যেখানে শিক্ষার্থীরা ডিএনএ সম্পর্কিত বিভিন্ন জ্ঞানগর্ভ বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন। এই র‍্যালি দিয়ে ডিএনএ এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক আগ্রহ সৃষ্টির চেষ্টা করা হয়।

বিভাগের পক্ষ থেকে আগামী রবিবার কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কুইজে শিক্ষার্থীরা ডিএনএ এর গঠন, কাজ এবং এর বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ সম্পর্কে তাদের জ্ঞান যাচাই করবেন। অন্যদিকে, আলোচনা সভায় ডিএনএ এর আধুনিক গবেষণা, রোগ নির্ণয়, জিন থেরাপি, কৃষি ও পরিবেশের উপর এর প্রভাব নিয়ে বিশদ আলোচনা করবেন শিক্ষক এবং গবেষকরা।

রাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের জন্য বিশ্ব ডিএনএ দিবস একটি বিশেষ তাৎপর্য বহন করে। ডিএনএ হলো জীবনের মৌলিক ভিত্তি এবং বংশগতির ধারক। এই অণুর জ্ঞানই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজির মতো গুরুত্বপূর্ণ শাখাগুলোর মূল ভিত্তি স্থাপন করেছে, যা মানবকল্যাণে অসামান্য অবদান রেখে চলেছে।
বিভাগ নিয়মিতভাবে শিক্ষাদান ও গবেষণার পাশাপাশি এ ধরনের দিবস পালনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক আগ্রহ সৃষ্টি এবং জ্ঞান অর্জনে উৎসাহিত করে।

আগামী রবিবারের কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভাটি নিঃসন্দেহে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি মূল্যবান অভিজ্ঞতা হবে এবং ডিএনএ-এর রহস্যময় জগৎ সম্পর্কে তাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে বলে ধারণা করা হচ্ছে।