৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকের উপর হামলা ও ভাঙচুর ছাত্রদলের নোসক প্রতিনিধি : সুমাইয়া আক্তার নোয়াখালী সরকারি কলেজে ছাত্রদল নেতাদের নেতৃত্বে কয়েকজন শিক্ষকের উপর হামলা, শারীরিক হেনস্তা, হত্যার হুমকি ও অধ্যক্ষের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৯ এপ্রিল-২০২৬) দুপুরে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের নেতৃত্বে কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ সভাপতি আক্তারুজ্জামান বিশাল, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান সহ আরো কয়েকজন সংগঠিত ভাবে এ হামলায় চালায় বলে ভুক্তভোগী শিক্ষক ও কলেজ প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কলেজ প্রশাসন ও ভুক্তভোগী শিক্ষকরা জানায়, আজ দুপুরে কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন তার অফিসিয়াল কিছু কাগজপত্র নিতে সস্ত্রীক কলেজে আসেন। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েল সহ কয়েকজন শিক্ষক একসাথে দুপুরের খাবার খেতে বসলে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ সহ ছাত্রদল নেতারা অধ্যক্ষের কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং খাবার টেবিলে এসে শিক্ষকদেরকে গালিগালাজ ও হুমকিধামকি দিতে থাকে এবং বলে যে কেউ যাতে এখানে আর এক লোকমা খাবারও গ্রহণ না করে। এসময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুনশাদুর রহমানের উপর শারীরিক ভাবে হামলা করা হয় এবং হামলাকারী উনার শার্ট ধরে টেনেহিঁচড়ে শার্টের সব বোতাম গুলো ছিঁড়ে নেয়। এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন কে তারা হুমকি দিয়ে বলেন, আপনি আমাদের এলাকায় থাকেন আমাদের পোলাপানকে বললে ১০ মিনিটের মধ্যে মেরে ড্রেনে পালায় দিবে। ঘটনার পরপরই কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে জরুরি সভা ডাকে কলেজ শিক্ষক পরিষদ। সভায় হামলাকারী ছাত্রদল নেতাদের ছাত্রত্ব বাতিল, কেন্দ্রীয় ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের কাছে অভিযোগ দায়ের, হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করা এবং এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। কলেজ প্রশাসন নিরাপত্তা চাইলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনায় প্রথম বিভাগীয় মাশরুম মেলা শুরু, পুষ্টি ও স্বাবলম্বিতার নতুন সম্ভাবনা

রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী

দেশে কোরআনের আইন প্রতিষ্ঠার আহ্বান জামায়াত এমপির

রাঙামাটিতে ইউনিয়ন শিবির সভাপতির উপর হামলার অভিযোগ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ রাঙামাটি জেলার লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়ন শিবিরের সভাপতি এহসানুল হক জুবায়ের এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখা।

এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবির রাঙ্গামাটি পার্বত্য জেলা সভাপতি শহিদুল ইসলাম শাফি ও সেক্রেটারী রবিউল ইসলাম জানান, গত ২৩ এপ্রিল (বুধবার) লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়ন শিবিরের সভাপতি এহসানুল হক জুবায়ের এর উপর একই এলাকার বেলাল ফরায়েজী তার দলবল নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা করে। যেই ব্যক্তি ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে ফ্যাসিস্ট সংগঠন আওায়ামিলীগ এর অঙ্গ সংগঠন ওলামালীগের রাজনীতির সাথে জড়িত ছিলো। যার ফলে আক্রমনের শিকার হওয়া ভুক্তভোগী ২ দিন পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন। ০৫ ই আগস্টের বিপ্লব পরবর্তী সময়েও এহেন সন্ত্রাসী কার্যক্রম আমাদের অন্তরকে ব্যথিত করে। ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও প্রশাসন এখন পর্যন্ত সন্ত্রাসীদের কাওকে আটক করে নি, যা বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে।

শিবিরের জেলা নেতৃবৃন্দরা আরো জানান, বিপ্লব পরবর্তী সময়ে এহেনও সন্ত্রাসী কর্মকান্ড বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরদাশত করবে না। প্রশাসন যদি সময়মত এই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয় তবে ছাত্রশিবির তাদের জনশক্তি এবং সাধারণ শিক্ষার্থী ও জনগনের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।