১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অন্তত ৬০ নি হ ত

শেয়ার করুন

ইথিওপিয়ার  অঞ্চলের ওমো নদীর দৃশ্যপটের কাছে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে সিদামাকমপক্ষে ৬০ জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। দক্ষিণ ইথিওপিয়ার বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

বার্তাসংস্থা রয়টার্স এবং দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে সোমবার (৩০ ডিসেম্বর) এই ঘটনার বিস্তারিত প্রকাশ করা হয়েছে। রয়টার্স জানায়, ইথিওপিয়ার স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৬০ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, গার্ডিয়ান জানায়, দক্ষিণ ইথিওপিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুসারে নিহতের সংখ্যা ৬০ জন ছাড়িয়েছে।

সিদামা অঞ্চলটি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো ফেসবুকে জানিয়েছে, “একটি সড়ক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে।” তবে এ বিষয়ে তারা আরও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

স্বাস্থ্য ব্যুরোর তথ্যমতে, দুর্ঘটনাটি বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে ঘটে। এতে আরও বলা হয়েছে, “আহত চার যাত্রীকে বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

স্বাস্থ্য ব্যুরোর শেয়ার করা কিছু ছবিতে দেখা যায়, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির চারপাশে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। গাড়িটি আংশিকভাবে পানিতে নিমজ্জিত ছিল। স্থানীয়রা গাড়িটি পানি থেকে টেনে তোলার চেষ্টা করছিলেন।

অন্যান্য ছবিতে দেখা গেছে, নিহতদের মৃতদেহগুলো নীল টারপলিন দিয়ে ঢাকা অবস্থায় মাটিতে শায়িত।

ইথিওপিয়ার সাম্প্রতিক আরেক মর্মান্তিক ঘটনা: এর আগে, দেশটির দক্ষিণাঞ্চলে অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত ১২ জনের মৃত্যু ঘটে।

 

শেয়ার করুন