১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬৯২ কোটি টাকার এলএনজি চুক্তি: জ্বালানি খাতে নতুন অধ্যায়

শেয়ার করুন

জ্বালানি চাহিদা মেটাতে আগামী ২০২৫ সালের জানুয়ারি মাসের জন্য আরও এক কার্গো লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি করবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

আন্তর্জাতিক কোটেশনে অংশ নিয়ে সর্বনিম্ন দরদাতা হিসেবে কোরিয়ার পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন এই এক কার্গো এলএনজি সরবরাহ করবে।

প্রতি এমএমবিটিইউ ১৪,৬৯০০ ডলার হিসেবে ৩৩,৬০,০০০ এমএমবিটিইউ এলএনজি আমদানিতে প্রয়োজনীয় অর্থের পরিমাণ ৪৯,৩৫৮,৪০০,০০ ডলার (ভ্যাট এবং এআইটি ব্যতীত)।

২২ ডিসেম্বর ২০২৪ তারিখের সোনালী ব্যাংক লিমিটেড এর মুদ্রা বিনিময় হার ১ মার্কিন ডলার ১২০.০০ টাকা হিসেবে এ অর্থের পরিমাণ ৫৯২ কোটি ৩০ লাখ ৮ হাজার টাকা (ভ্যাট এবং এআইটি ব্যতীত)।

এলএনজি আমদানিতে ১৫% ভ্যাট এবং ২% এআইটি প্রযোজ্য বিবেচনায় সর্বমোট ১৭% ভ্যাট এবং এআইটি এর জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ ১০০ কোটি ৬৯ লাখ ১১ হাজার ৩৬০ টাকা।

অর্থাৎ ৩৩,৯০,০০০ এমএমবিটিইট এলএনজি আমদানিতে প্রয়োজনীয় অর্থের পরিমাণ হবে সর্বমোট (৫৯২,৩০,০৮,০০০,০০+১০০,৬২,১১,১৯,৩৬০.০০) ৬৯২ কোটি ৯৯ লাখ ১৯ হাজার ৩৬০ টাকা।

শেয়ার করুন