১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সময় সীমার মধ্যে সংস্কারের প্রস্তাব দিতে হবে: বদিউল আলম

শেয়ার করুন

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে জানিয়েছেন, ২০০৭-০৮ সালের মতো সংস্কার যাতে গালিতে পরিণত না হয়, সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। ছয়টি সংস্কার কমিশন শিগগিরই তাদের প্রস্তাবনা জমা দিবে।

তিনি আরও বলেন, জনপ্রশাসনের কাজ জনগণের স্বার্থে নাকি কোটারি স্বার্থে সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জনপ্রশাসন এখনও ব্রিটিশ নিয়মেই চলছে। যেমন গার্ড অব অনার দেওয়া, কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা গেলে; তার জন্য আচার অনুষ্ঠান আয়োজন করা। কিন্তু জনপ্রশাসনের উচিত জনগণের স্বার্থে কাজ করা। তবে ৫৩ বছরেও সেটি বাস্তবায়ন হয়নি।

বদিউল আলম মজুমদারের মতে, সংস্কারের প্রস্তাব পাওয়ার পর বল অন্যদের কোর্টে চলে যাবে। এরপর মূল কাজ সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের। এ সময় স্বৈরতন্ত্র যাতে আর না ফিরতে পারে সেজন্য সংস্কার প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন