আব্দুল্লাহ ওমায়ের অন্তু, জাককানইবি প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা একটি রং উৎসবের আয়োজন করেছেন।
৯ই এপ্রিল (বৃহস্পতিবার) , নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ তম আবর্তনের সংগীত বিভাগে শিক্ষার্থীরা রঙ উৎসবে মেতে উঠেছিলেন।তাদের রঙ উৎসবের নামকরণ করা হয়েছে "রঙবাহার"। শিক্ষার্থীরা রংবেরঙের পত্র নিজ হাতে লিখে তাদের সিনিয়র ব্যাচদের আমন্ত্রণ পাঠান।রং উৎসব অংশগ্রহণ করে প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত অধ্যয়নরত সংগীত বিভাগের শিক্ষার্থীরা। এছাড়াও অন্য বিভাগের শিক্ষার্থীরা অতিথি হিসেবে উপস্থিত ছিল এই উৎসবে। শিক্ষার্থীরা একে অন্যকে রঙ মাখান,মিষ্টিমুখ করেন এবং নাচ গান ও আনন্দ উৎসবের মাধ্যমে এই অনুষ্ঠান সম্পন্ন করেন।
সংগীত বিভাগের শিক্ষার্থী রিয়া সরকার বলেন," প্রতিবছর নতুন ব্যাচগুলোর মোস্ট জুনিয়র শিক্ষার্থীরা ;নিজেরা ফান্ডিং করে এই উৎসব নামান শুধুমাত্র সিনিয়র ব্যাচগুলোর সাথে তাদের সুসম্পর্ক গড়ে তোলার জন্য । এটি শুধুমাত্র নজরুল বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের একটি নিজস্ব কালচার। সংগীত বিভাগের শুরুর যাত্রা থেকে এই কালচার চলে আসছে। "