সানজিদা খানম ঊর্মি, গবি প্রতিনিধি:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি (জিবিডিএস) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি মোঃ রাকিব হোসেন এবং সাধারণ সম্পাদক আতিউর রহমান।
সোমবার ( ১৬ই ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে এক বছর মেয়াদি এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি কানিজ ফাতেমা লিমা ও মোঃ রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ রুম্মান হোসাইন সহ- সাংগঠনিক সম্পাদক রাতুল আসাদ নাকিব, কোষাধ্যক্ষ বিজয় হোসেন,সহ কোষাধ্যক্ষ সাদিয়া আফরিন স্নিগ্ধা, দপ্তর সম্পাদক আনিকা হাসান নিসা, বিতর্ক ও কর্মশালা বিষয়ক সম্পাদক সামিউল ইসলাম মুন্না, বিতর্ক ও কর্মশালা বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান, জনসংযোগ বিষয়ক সম্পাদক ফাহিমা আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাঈফ আশরাফ তাসিন, সহ:প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়ামীন ঠাকুর। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছে আইনুন নাহার ক্যামি, আরেফিন রিশাদ, আরাবি ইমরোজ।
জিবিডিএস এর বিদায়ী সভাপতি মো. আরিফুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান,শিক্ষকবৃন্দ,শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ।