মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
(শনিবার বিকেল ৫ টায়) রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল সালাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলার সহ-সভাপতি হারুনুর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। তারা ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতেও দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, সাম্প্রতিক অগ্নিকাণ্ডে পাবলিক হেলথ এলাকার বেশ কয়েকটি পরিবার ক্ষয়ক্ষতির শিকার হয়। এর পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।