ইয়াছিন আরাফাত (জেলা প্রতিনিধি)
নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নে জলদস্যুদের দুই পক্ষের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে জাগলার চর এলাকায় সংঘর্ষের সূত্রপাত ঘটে।
নিহতদের মধ্যে আলাউদ্দিন নামে একজনের নামপরিচয় জানা গেছে। তিনি সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। নিহত অন্য চারজনের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে জাগলার চর এলাকায় জলদস্যুদের দুটি সশস্ত্র গ্রুপ মুখোমুখি সংঘর্ষে জড়ায়। দীর্ঘ সময় ধরে চলা গোলাগুলিতে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে আলাউদ্দিনসহ পাঁচজন গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ নোয়াখালী সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুরে হাতিয়া থানা পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের একটি যৌথ দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। দুর্গম এলাকা হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৌঁছাতে কিছুটা সময় লাগছে।
স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালীন শামসু ডাকাতকে আলাউদ্দিনের গ্রুপ তুলে নিয়ে গেছে বলে জানা গেছে। এছাড়া শামসু ডাকাতের ছেলেসহ আরো ৪-৫
হাতিয়া থানা পুলিশ জানিয়েছে, যৌথ বাহিনীর অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।