গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অনুমোদনক্রমে গণ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আনসারুজ্জামান সিয়াম। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. নাহিদ সায়াদাত ফুয়াদ। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. ওবায়দুর রহমান পারভেজ, সাদিয়া রহমান তন্বী এবং সুমাইয়া আক্তার ইভা।
সংগঠনের গঠনতন্ত্রের ২৪(৪) ধারার আলোকে আহ্বায়ক কমিটি আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে গণ বিশ্ববিদ্যালয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে জানানো হয়।