
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক তথ্যবিবরণীতে বলা হয়, জাতীয় নিরাপত্তা রক্ষায় এবং নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশেষ করে বিমানবন্দরে অনুমোদন ছাড়া ড্রোন উড়িয়ে ছবি তোলার কারণে সম্প্রতি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে, ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০ অনুযায়ী বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় অনুমোদন ছাড়া ড্রোন ব্যবহার থেকে বিরত থাকবেন।
সিএনআই/২৫