
ছোট পর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক এখন শুধু অভিনেত্রী নন, বরং শোবিজ অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু। অভিনয় ও সৌন্দর্যের জাদুতে অল্প সময়েই দর্শকের মন জয় করা চমক বরাবরই পরিচিত ছিলেন সরল ও স্পষ্টভাষী মনোভাবের জন্য। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় এমন একটি পোস্ট শেয়ার করেছেন, যা নতুন কৌতূহল ও জল্পনা সৃষ্টি করেছে।
চমক লিখেছেন, ‘এই দেশে সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ। যারা অন্যায়ের প্রতিবাদ করেন, তারা নির্বোধ। আজকে থেকে যাই হোক, আমি শাড়ি পরে রোমান্টিক ছবি দিব।’ এ পোস্টে তিনি সমাজের চলমান অস্থিরতা ও প্রতিবাদী মানুষের প্রতি দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিয়েছেন।
চমকের মতে, যেখানে সত্য বলা বা অন্যায়ের প্রতিবাদ করাকে নির্বুদ্ধিতা হিসেবে দেখা হয়, সেখানে নিজেকে গুটিয়ে নেওয়াই শ্রেয়।
এর আগে চমক হত্যার হুমকি নিয়ে নিজের ফেসবুক হ্যান্ডেলে কথা বলেছেন। ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি হুমকি পেয়েছেন এবং তার ব্যক্তিগত ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় চমক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
সিএনআই/২৫