
চলতি সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত ভাষণের মাধ্যমে তা ঘোষণা করবেন।
সোমবার (৮ ডিসেম্বর) ইসি সচিব আখতার আহমেদ জানান, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড ও সম্প্রচারের জন্য বিটিভি এবং বাংলাদেশ বেতারকে ইসি চিঠি দিয়েছে। রেকর্ডের জন্য ১০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে; সময় পরে কমিশন জানাবে।
সূত্র জানায়, তফসিল আগামী ১১ ডিসেম্বর ঘোষিত হতে পারে। নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ১২ ফেব্রুয়ারি, তবে ৮ বা ১০ ফেব্রুয়ারির সম্ভাবনাও আছে।
নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তুতির বিবরণ জানানো হয়েছে। সরকারপ্রধানও সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করার জন্য কমিশনকে নির্দেশ দিয়েছেন।
সিএনআই/২৫