মাহফুজুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি:
গুচ্ছভুক্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির বিভাগ ভিত্তিক যোগ্যতা ও শর্তাবলি প্রকাশ করা হয়েছে।
আজ রবিবার (৭ ডিসেম্বর) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভর্তির যোগ্যতা ও শর্তাবলি প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়টির সাতটি অনুষদের অধীনে ২৭ টি বিভাগের ৯৪০ টি আসনের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ২০২৫ সালের ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত শর্তাবলীর ভিত্তিতে নিম্নোক্ত বিভাগসমূহে আবেদন করতে পারবেন।
১.প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীনে সিএসই (৪৫), আইপিই (৪০), ইইই (৩৫), কেমিকৌশল (৩৫), পিএমই (৩৫), বিএমই (২০), টিই (২০) এ ৭টি বিভাগে
(২৩০টি আসন) ভর্তির শর্তাবলি: এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ ন্যূনতম ৩.৫০ সহ মোট জিপিএ কমপক্ষে ৭.৫০। এইচএসসিতে গণিত ও পদার্থবিজ্ঞান বাধ্যতামূলক, জিএসটি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে পৃথকভাবে ন্যূনতম ৮ নম্বর পেতে হবে। শুধুমাত্র বিএমই বিভাগে ভর্তির জন্য জীববিজ্ঞান আবশ্যক এবং ঙ ও অ লেভেলে পদার্থবিজ্ঞান ও গণিতে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।
২.জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে এমবি (৪০), জিইবিটি (৪০), এফএমবি (৪০), ফার্মেসি (৪০) ও বিএমবি (২০) বিভাগে ভর্তির শর্তাবলি:
এসএসসি ও এইচএসসি সহ মোট জিপিএ কমপক্ষে ৭.৫০। ভর্তি পরীক্ষায় রসায়নে অন্তত ৮ নম্বর এবং জীববিজ্ঞানে অন্তত ১০ নম্বর অর্জন করতে হবে এবং ঙ ও অ লেভেলে রসায়ন ও জীববিজ্ঞান উভয় বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।
৩.ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে ইএসটি (৪০), এপিপিটি (৪০), এনএফটি (৪০) ও সিডিএম (২০) বিভাগে ভর্তির শর্তাবলি:
এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ অন্তত ৭.০০ থাকতে হবে। এইচএসসিতে জীববিজ্ঞান বিষয় বাধ্যতামূলক। জিএসটি ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম ১০ নম্বর অর্জন করতে হবে এবং ঙ ও অ লেভেলে রসায়ন ও জীববিজ্ঞানে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।
৪.বিজ্ঞান অনুষদের অধীনে গণিত (৪০), রসায়ন (৪০) ও পদার্থবিজ্ঞান (৪০) এবং এপ্লাইড স্টাটিক্টিস এন্ড ডেটা সাইন্স(এএসডিএস) (২০) বিভাগে ভর্তির শর্তাবলি:
এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম ৩.২৫ সহ মোট জিপিএ ৭.০০। পদার্থবিজ্ঞান বিভাগের জন্য এইচএসসিতে পদার্থবিজ্ঞানে ন্যূনতম ‘বি’, ভর্তি পরীক্ষায় ৮ নম্বর। রসায়ন বিভাগের জন্য এইচএসসিতে গণিত/পরিসংখ্যান এবং রসায়নে ন্যূনতম ‘এ-’, ভর্তি পরীক্ষায় রসায়নে ১০ নম্বর। গণিত বিভাগের জন্য এইচএসসিতে গণিতে ন্যূনতম ‘বি’, ভর্তি পরীক্ষায় ৮ নম্বর। এএসডিএস বিভাগে এইচএসসিতে গণিত/পরিসংখ্যান ন্যূনতম ‘ই’, ভর্তি পরীক্ষায় গণিত, ইংরেজি ও বাংলা প্রতিটি ৮ নম্বর পেতে হবে। এবং ঙ ও অ লেভেলে রসায়ন ও গণিত ন্যূনতম ‘ই’ গ্রেড।
৫.ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে এআইএস (৪০), এফবি (৪০), ম্যানেজমেন্ট (৪০) ও মার্কেটিং (৪০) বিভাগে ভর্তির শর্তাবলি:
এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম ৩.২৫ সহ মোট ন্যূনতম ৬.৫০। এআইএসে বাণিজ্য বিভাগের জন্য হিসাববিজ্ঞান ৫০%, ইংরেজি ৩৫%; বিজ্ঞান ও মানবিক বিভাগের জন্য ইংরেজিতে ৩৫%। এফবি, ম্যানেজমেন্ট ও মার্কেটিং বিভাগের জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ৩৫% নম্বর পেতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যদি ইংরেজি উত্তর না দেয় তবে এইচএসসিতে ইংরেজিতে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। ঙ লেভেলে ৩টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেডসহ ৫টি বিষয়ে পাশ এবং অ লেভেলে ২টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেডসহ ৩টি বিষয়ে পাশ থাকতে হবে।
৬.কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ইংরেজি (৪৫) বিভাগে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পর্যায়ে মানবিক বিভাগের জন্য ২৫টি, বিজ্ঞান বিভাগের জন্য ১৫টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ০৫টি আসন বরাদ্দ থাকবে। এছাড়া শর্তাবলী হিসেবে: এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম ৩.২৫ সহ মোট জিপিএ ৬.৫০ এবং এইচএসসিতে ইংরেজি ন্যূনতম ‘এ-’ গ্রেড থাকতে হবে। মানবিক বিভাগের জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম ৪০% নম্বর পেতে হবে। ঙ লেভেলে ৩টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেডসহ ৫টি বিষয়ে পাশ, অ লেভেলে ২টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেডসহ ৩টি বিষয়ে পাশ থাকতে হবে।
৭.স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের অধীনে ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) (২০) বিভাগ ও নার্সিং এন্ড হেল্থ সাইন্স (এনএইসএস) (২০) বিভাগে ভর্তির শর্তাবলি:
এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম ৩.২৫ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে ১০ নম্বর, রসায়নে ৮ নম্বর এবং এইচএসসিতে জীববিজ্ঞান ন্যূনতম ‘এ-’ গ্রেড থাকতে হবে। ঙ ও অ লেভেলে রসায়ন ও জীববিজ্ঞানে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।
কোটা বিষয়ে জানতে চাইলে উপ-রেজিস্ট্রার নিত্যানন্দ পাল জানান, গুচ্ছভুক্ত কমিটি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাইনি। তাই তিনি এ বিষয়ে কিছু বলতে পারছিনা।
সিএনআই/২৫