বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেল ব্রাজিল। গত ম্যাচে চিলির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছিল তারা।
তবে এবারের জয় পেতে তেমন সমস্যা হয়নি তাদের।
আজ সকালে ব্রাসিলিয়ায় পেরুকে ৪-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
জোড়া গোল করেছেন রাফিনিয়া। বাকি দুই গোল করেন আন্দ্রেস পেরেইরা ও লুইস হেনরিক।-