
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ শিগগিরই একটি নতুন ফিচার চালু করতে যাচ্ছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুক ও ইনস্টাগ্রামের ইউজারনেম হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে পারবেন। এতে মেটার সব প্ল্যাটফর্ম আরও ভালোভাবে একে অপরের সঙ্গে যুক্ত হবে।
নতুন ফিচার অনুযায়ী, হোয়াটসঅ্যাপে প্রোফাইল সেটিংসে ‘ইউজারনেম’ অপশন যুক্ত হবে। ব্যবহারকারীরা এখানে পছন্দসই ইউজারনেম রাখতে পারবেন অথবা ফেসবুক ও ইনস্টাগ্রামের নাম ব্যবহার করতে পারবেন। Accounts Center এর মাধ্যমে ইউজারনেমের মালিকানা যাচাই করা হবে, যাতে কেউ অন্যের নাম ব্যবহার করতে না পারে।
ফিচারটি বর্তমানে বেটা পর্যায়ে থাকলেও শিগগিরই সবাই ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে মেসেজিং আরও সহজ হবে, ব্যবসায়িক যোগাযোগ দ্রুত হবে এবং প্ল্যাটফর্মগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান সহজ হবে। ফোন নম্বর না দিয়েও ইউজারনেম ব্যবহার করে চ্যাট করা যাবে, যা ব্যবসায়ী, কনটেন্ট ক্রিয়েটর ও পাবলিক ফিগারের জন্য সুবিধাজনক।
হোয়াটসঅ্যাপের অন্যান্য নতুন ফিচারের মধ্যে রয়েছে একাধিক ডিভাইসে একই অ্যাকাউন্ট ব্যবহার, এআই-ভিত্তিক চ্যাট সাজেশন, উন্নত স্ট্যাটাস ও স্টোরিজ সিস্টেম, এবং চ্যানেলগুলোর জন্য নতুন মনিটাইজেশন অপশন। মূল রিলিজ সময়সূচি ২০২৬ সালে হলেও, বেটা পরীক্ষার ভালো ফলাফলের কারণে কিছু ব্যবহারকারীর জন্য ২০২৫-এও চালু হতে পারে।
সিএনআই/২৫