
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান। সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি নিজ পদে থেকে অতিরিক্তভাবে মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী দায়িত্ব ভাতা পাবেন।
এর আগে গত ২৯ অক্টোবর ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দেওয়া হয়। তবে তাকে কেন সরানো হলো, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।
সিএনআই/২৫