
বগুড়ায় দুর্বৃত্তদের কুপিতে হাবিবুর রহমান খোকন (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বাঁধন (২৬) নামে আরও একজন গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের সেউজগাড়ী ইসকন মন্দির সংলগ্ন এলাকায়।
পুলিশ জানায়, রোববার রাতে স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার সময় অজ্ঞাত কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে দুইজনকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে, যার মধ্যে একটির সামনে ‘আইনজীবী’ লেখা স্টিকার পাওয়া গেছে। এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সদর থানার ওসি হাসান বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
সিএনআই/২৫