রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।
ডিবি কর্মকর্তা বলেন, “ঝটিকা মিছিলের মাধ্যমে জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করা হয়েছিল। অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”
সিএনআই/২৫