বৈশাখী টিভিতে শুরু হচ্ছে নতুন ভ্রমণবিষয়ক অনুষ্ঠান ‘ভ্রমণ বাংলাদেশ’। আজ ২৫ অক্টোবর থেকে এটি প্রচারিত হবে প্রতি শনিবার ও মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে। প্রথম পর্ব সাজানো হয়েছে মনোমুগ্ধকর রাঙামাটির সাজেক ভ্যালি নিয়ে।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন টিপু আলম মিলন, গ্রন্থনা, চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন মুরাদ খান, আর বর্ণনা করেছেন সৈয়দ ইসমাত তোহা। প্রযোজনা করেছে বৈশাখী টিভির অনুষ্ঠান বিভাগ।
বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন,
“এরকম একটি প্রোগ্রাম করার ইচ্ছে ছিল অনেক দিনের। সঠিক তথ্য, প্রকৃতির সৌন্দর্য ও সংস্কৃতির গল্পের মাধ্যমে ভ্রমণপ্রেমীদের অনুপ্রাণিত করা এবং দেশীয় সংস্কৃতির অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেওয়াই ‘ভ্রমণ বাংলাদেশ’-এর মূল লক্ষ্য।”
দেশের অপরূপ প্রকৃতি ও পর্যটন সম্ভাবনাকে তুলে ধরতে ধারাবাহিকভাবে বিভিন্ন অঞ্চলের সৌন্দর্য ও সংস্কৃতি দর্শকদের সামনে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।
