
ল্যাপটপ এখন শুধু কাজ বা পড়াশোনার যন্ত্র নয়—এটি আমাদের প্রতিদিনের সঙ্গী। কিন্তু যদি তাতে ম্যালওয়্যার (Malware) ঢুকে যায়, তাহলে হতে পারে ভয়াবহ বিপদ! এই ক্ষতিকর সফটওয়্যার আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে, গোপনে নজরদারি করতে পারে, এমনকি পুরো সিস্টেম নষ্ট করে ফেলতে পারে।
নিচে দেওয়া হলো ৭টি লক্ষণ, যেগুলো দেখলে বুঝবেন—আপনার ল্যাপটপে ম্যালওয়্যার থাকতে পারে:
ল্যাপটপ অস্বাভাবিকভাবে ধীর হয়ে গেছে: হঠাৎ গতি কমে যাওয়া বা চালু হতে সময় লাগা ইঙ্গিত দেয়, ব্যাকগ্রাউন্ডে কোনো ভাইরাস কাজ করছে।
অচেনা পপ-আপ বিজ্ঞাপন দেখা যাচ্ছে: বারবার অজানা অফার বা বিজ্ঞাপন এলে বুঝবেন এটি অ্যাডওয়্যারের কাজ।
ব্রাউজারের হোমপেজ বা সার্চ ইঞ্জিন বদলে গেছে: আপনি না বদলালেও হোমপেজ বা সার্চ ইঞ্জিন পরিবর্তিত হলে সতর্ক হোন—ম্যালওয়্যার ব্রাউজারের নিয়ন্ত্রণ নিয়েছে।
ল্যাপটপ অতিরিক্ত গরম হচ্ছে: ব্যবহার না করলেও ফ্যান ঘুরছে বা গরম হয়ে যাচ্ছে? সম্ভবত ম্যালওয়্যার পেছনে কাজ করছে।
অচেনা সফটওয়্যার দেখা যাচ্ছে: এমন কোনো অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম দেখলে, যা আপনি ইনস্টল করেননি—সেটি সম্ভবত ক্ষতিকর।
দরকারি ফাইল গায়েব বা লক হয়ে গেছে: ফাইল খুলতে গেলে ‘লকড’ বার্তা এলে বুঝবেন র্যানসমওয়্যার হামলা হয়েছে।
অ্যান্টিভাইরাস কাজ করছে না: হঠাৎ স্ক্যান বন্ধ হয়ে গেলে ধরে নিন, ম্যালওয়্যার অ্যান্টিভাইরাস নিষ্ক্রিয় করেছে।
আপডেটেড অ্যান্টিভাইরাস দিয়ে পূর্ণ স্ক্যান দিন
অচেনা সফটওয়্যারগুলো আনইনস্টল করুন
প্রয়োজন হলে বিশেষজ্ঞের সহায়তা নিন
সন্দেহজনক ওয়েবসাইটে প্রবেশ বা কিছু ডাউনলোড করা থেকে বিরত থাকুন
নিয়মিত সিস্টেম ও সফটওয়্যার আপডেট রাখুন
ম্যালওয়্যার চোখে দেখা যায় না, কিন্তু ক্ষতি করতে পারে বিশাল। তাই নিয়মিত চেক করুন—আপনার ল্যাপটপ কি নিরাপদ? সতর্ক থাকুন, সাইবার বিপদ থেকে দূরে থাকুন।
সিএনআই/২৫