
বর্তমানে ফেসবুক কেবল সামাজিক যোগাযোগের মাধ্যম নয়—এটি এখন অনলাইন ব্যবসা, কনটেন্ট নির্মাণ ও ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। কিন্তু অনেক সময় ব্যবহারকারীরা হঠাৎই দেখেন, তাদের ফেসবুক আইডি বা পেজ বন্ধ বা ডিজেবল হয়ে গেছে। এর পেছনে রয়েছে কিছু সাধারণ কারণ, যেগুলো জানা থাকলে সহজেই এমন পরিস্থিতি এড়ানো সম্ভব।
ফেসবুকের মূল নীতিমালা বা কমিউনিটি স্ট্যান্ডার্ড ছয়টি বিষয়ের ওপর নির্ভর করে—সহিংসতা, নিরাপত্তা, আপত্তিকর কনটেন্ট, তথ্যের সত্যতা, মেধাস্বত্ব (কপিরাইট) এবং রিপোর্ট ব্যবস্থাপনা।
যদি কেউ ঘৃণাত্মক মন্তব্য, সহিংসতা, বিভ্রান্তিকর তথ্য বা অশ্লীল ছবি–ভিডিও শেয়ার করেন, তবে সতর্কতা ছাড়াই তার আইডি বা পেজ বন্ধ হতে পারে।
ফেসবুকে কপিরাইট সুরক্ষায় ‘Rights Manager’ নামের টুল ব্যবহৃত হয়। কিন্তু অনেক নতুন কনটেন্ট নির্মাতা এই টুল ব্যবহারে অনভিজ্ঞ থাকেন। ফলে অন্য কেউ তাদের ভিডিও আপলোড করলে ফেসবুকের স্বয়ংক্রিয় সিস্টেম কখনও ভুলভাবে আসল কনটেন্ট ক্রিয়েটরের আইডিকেই নিষ্ক্রিয় করে দেয়।
বর্তমানে প্ল্যাটফর্মটি মূলত রোবটিক বা অটোমেটেড সিস্টেম দ্বারা পরিচালিত। এর ফলে অনেক সময় ভুয়া রিপোর্ট বা ভুল সনাক্তকরণের কারণে মানুষের যাচাই ছাড়াই আইডি বা পেজ স্থায়ী বা সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে।
নীল ব্যাজ থাকলেও কমিউনিটি গাইডলাইন ভঙ্গ বা সিস্টেম ত্রুটির কারণে ভেরিফাইড আইডি বা পেজও ডিজেবল হতে পারে।
১️. ফেসবুক হেল্প সেন্টারে যোগাযোগ করুন।
২️. জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কপি দিন।
৩️. নির্ধারিত আপিল ফর্ম পূরণ করে জমা দিন।
৪️. ধৈর্য ধরুন—রিভিউ প্রক্রিয়া কয়েক সপ্তাহ সময় নিতে পারে।
নিয়মিত ফেসবুকের কমিউনিটি গাইডলাইন পড়ুন ও মেনে চলুন।
কনটেন্ট আপলোডের আগে কপিরাইট যাচাই করুন।
সন্দেহজনক লিঙ্ক বা অ্যাপস থেকে দূরে থাকুন।
দুই-স্তরের নিরাপত্তা (2FA) চালু রাখুন।
ফেসবুক এখন শুধু বিনোদনের নয়, জীবিকারও অংশ। তাই নিজের আইডি বা পেজের নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ—কারণ একবার বন্ধ হয়ে গেলে তা পুনরুদ্ধারে সময় ও পরিশ্রম দুটোই লাগে।
সিএনআই/২৫