ইয়াছিন আরাফাত(মির্জা)নোয়াখালী প্রতিনিধিঃ
সোমবার বেলা প্রায় ১২ টার দিকে সোনাইমুড়ী উপজেলার খেলাফত বাজার চন্ডিনগর ভূঁইয়া বাড়ির এলাকার সামনে একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি একজন পুরুষের। বয়স ৪০থেকে৪৫ আনুমানিক
সরেজমিনে গিয়ে জানা যায়,বেলা বারোটার দিকে উপজেলার কালিকাপুর - পালপাড়া সড়কের পাশে
খালে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।পরে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠায়। লাশটি সকালে কেউ গাড়ি থেকে ফেলে রেখে যায় বলে স্থানীয়রা ধারণা করছে।
খবর পেয়ে সোনাইমুড়ী থানার এস আই জহির উদ্দিন ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
সোনাইমুড়ীর সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জানান,লাশটি কোন গ্রাম পুলিশ আর না হয় সিকিউরিটি গার্ডের হবে। কেউ পরিকল্পিতভাবে হত্যা করে ফেলে রেখে যায়।
সোনাইমুড়ী থানার ওসি তদন্ত মনির হোসেন অজ্ঞাতলাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
সিএনআই/২৫