২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘরে আগুন, নিহত ছয়

শেয়ার করুন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লেগে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে উপজেলার জয়শ্রী ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ধর্মপাশা থানার ওসি এনামুল হক আগুনে ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, জয়শ্রী ইউনিয়নের একটি আশ্রয় প্রকল্পের ঘরে ভোররাতে আগুন লাগে। পরে দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

sunam-1স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ঘরের ভেতর থেকে দরজা আটকানো ছিল। ভোরে পাশের ঘরের লোকজন আগুনের ধোঁয়া দেখে চিৎকার করতে থাকেন। এরপর স্থানীয় লোকজন ও পুলিশ গিয়ে দরজা ভেঙে স্বামী-স্ত্রী ও তাদের চার সন্তানকে মৃত অবস্থায় দেখতে পান।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি পুলিশ বা স্থানীয় কেউ।

ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে পরবর্তীতে জানানো যাবে। বৈদ্যুতিক শর্টসার্কিট পরীক্ষা করা হয়েছে, এসব ঠিক আছে।’
শেয়ার করুন