২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক গণপূর্ত মন্ত্রীসহ ২৪০ জনের নামে মামলা

শেয়ার করুন
গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ২৪০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও দেড়শ’ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর)  ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।

আদালত মামলাটিকে নথিভুক্ত করতে সদর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

 

পৌর এলাকার কাজীপাড়ার মো. শিহাব উদ্দিন চৌধুরীর দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট ১ থেকে ৫নং আসামির নির্দেশের অন্যান্য আসামিরা কয়েকজন সাক্ষীর ওপর হামলা করেন। এতে তারা বেশ কয়েকজন আহত হন। এছাড়া আসামিরা ব্যাংক এশিয়া, জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়, নন্দিতা কালার ল্যাবসহ বিভিন্ন স্থাপনায় পেট্রোল বোমা ও ককটেল মেরে আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষতি করে।

শেয়ার করুন