বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, "বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি। অনেক নেতাকর্মী জেলে গেছেন, অনেককে হারিয়েছি। তবে একটি গুরুত্বপূর্ণ কাজ করেছি—বিএনপির নেতা-কর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এজন্য বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। ভবিষ্যতেও আমাদের এভাবেই ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে হবে।"
শনিবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রামের মেহেদীবাগ এলাকায় নিজের বাসভবনে পাঁচলাইশ থানা বিএনপির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ
আমীর খসরু আরও বলেন, "শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসবে। সেই নতুন রাজনীতিতে তরুণ ও নতুন প্রজন্মের চিন্তাধারা আমাদের বুঝতে হবে। তাদের ভাবনার সঙ্গে মিল রেখে আমাদের রাজনীতি পরিচালনা করতে হবে।"
উপস্থিত নেতৃবৃন্দ
সভায় বিএনপি নেতা মো. আশরাফ চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মোহাম্মদ মনির চৌধুরী, মোহাম্মদ লেদু, মো. বাবুল কোম্পানি, মোহাম্মদ বাতেন, শহীদুর রহমান বেলাল, মোহাম্মদ খোকন, মোহাম্মদ তারেক রশিদ, শামসুল আলম, জাকির হোসেন, শাহ আলম, হাসান ওসমান, দেলোয়ার হোসেন, অহিদুল ইসলাম কানন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তৌহিদ ও মো. ওয়াসিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।