২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাকের ভাই’ গ্রেফতার!

শেয়ার করুন

জনপ্রিয় অভিনেতা ‘বাকের ভাই’ খ্যাত সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার রাতে বেইলী রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্ৰেপ্তার করে‌ মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি। আসাদুজ্জামান নূর শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।

শেয়ার করুন