১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেয়ার করুন
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করছে স্থানীয়রা। ছবি

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিআরটিসি বাস উল্টে ১০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির সিকদার জানান, ঢাকাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানের আইল্যান্ডে উঠে উল্টে যায়। এতে ১০ জন আহত হন, যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

তিনি আরও জানান, পুলিশ ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। তবে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন